বিস্ফোরণস্থলে স্বজনের খোঁজে মানুষ

রাজধানীর পুরান ঢাকার নর্থ সাউথ রোডসংলগ্ন সিদ্দিকবাজারে বিস্ফোরণে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৮ জন নিহত ও প্রায় শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবনে চাপা পড়ে আছেন, এমন কয়েকজনের স্বজনেরা ঘটনাস্থলের কাছে সকাল থেকে অপেক্ষা করতে থাকেন। সকাল নয়টার দিকে আজ বুধবার পুনরায় শুরু হয় উদ্ধার তৎপরতা।

দুজনই সামনের মার্কেটের দোকানে কাজ করেন। সহকর্মীর খোঁজে সামনে এগিয়ে আটকে পড়ার স্থান বোঝার চেষ্টা করছেন তাঁরা।
দুজনই সামনের মার্কেটের দোকানে কাজ করেন। সহকর্মীর খোঁজে সামনে এগিয়ে আটকে পড়ার স্থান বোঝার চেষ্টা করছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত ভবনের বাদশা ট্রেডিং সেন্টারের কর্মীরা বসে আছেন দুর্ঘটনাস্থলের পাশের ভবনের সামনে।
নিচতলায় ধসে পড়া মার্কেটের ধ্বংসাবশেষ।
ফুফাতো ভাই মমিনুদ্দিন সুমনের খোঁজের অপেক্ষায় বসে আছেন রাসেল (মাঝে) ও অন্যরা।
জামাতা মেহেদি হাসান স্বপনের খোঁজে আসা আবদুল মান্নান কান্নায় ভেঙে পড়েন।
নিচতলায় কাজ করেন জামাতা মেহেদি হাসান স্বপন। উদ্ধার তৎপরতা শুরু করার জন্য আকুতি আবদুল মান্নানের।
বাবা মমিনুদ্দিন সুমনের অপেক্ষায় ছেলে।
খালাতো ভাই রবিনের খোঁজে আজিজুল।
নিচতলায় জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুরো এলাকায় সংবাদকর্মী ও বিভিন্ন বাহিনীর তৎপরতা শুরু হয়ে যায়।
র‌্যাবের ডগস্কোয়াড তৈরি আছে যেকোনো সময় উদ্ধারকাজে যুক্ত হওয়ার জন্য।
বিভিন্ন বাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার তৎপরতায়।
আশপাশের এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।
বেলা বাড়লে উদ্ধারকাজে আসে গতি।