আবু সাঈদকে সংবর্ধনা

তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়ায় জয়পুরহাটের সন্তান আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় দলীয় নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিকেলে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জয়পুরহাট উন্নয়ন পরিষদের ব্যানারে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্বপন ২০০২ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসাধারণ সম্পাদক ছিলেন। ২০০৯ সালে তিনি সাংগঠনিক সম্পাদক হন। ২০১২ সালেও সাংগঠনিক সম্পাদক পদে বহাল থাকেন। সর্বশেষ গত ২২-২৩ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনেও তিনি সাংগঠনিক সম্পাদক হন।