ছাত্রলীগের সম্মেলন

দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী প্রমুখ।