
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আমিরুল ইসলাম জয়ী হয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান।
আমিরুল ইসলাম ৪ হাজার ৯১৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবদুল জলিল খন্দকার ভোট পেয়েছেন ৩ হাজার ৬২৫টি এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের নজরুল ইসলাম ভোট পেয়েছেন ৩ হাজার ৭৭টি।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাইকে সারওয়ার জাহান ওই ফল ঘোষণা করেন। ৭৯.১২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলেও জানান তিনি।