মাগুরা পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার পৌর বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ওই কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।
১ নম্বর ওয়ার্ডে মাসুদ হাসান খানকে আহ্বায়ক করে ৮১ সদস্য, ২ নম্বর ওয়ার্ডে হাজি আতর আলী লস্করকে আহ্বায়ক করে ৯১ সদস্য, ৩ নম্বর ওয়ার্ডে দাউদ হোসেনকে আহ্বায়ক করে ৯১ সদস্য, ৪ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে ১০১ সদস্য, ৫ নম্বর ওয়ার্ডে মাহাবুবুর রহমানকে আহ্বায়ক করে ৬১ সদস্য, ৬ নম্বর ওয়ার্ডে মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক করে ৯১ সদস্য, ৭ নম্বর ওয়ার্ডে মো. আতিয়ার রহমানকে আহ্বায়ক করে ৫১ সদস্য, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওমর আলীকে আহ্বায়ক করে ১০১ সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা ওবাইদুর রহমানকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটিগুলো গঠন করা হয়েছে।