মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুই ইউপিতে দুজন বিদ্রোহী প্রার্থীকে গতকাল বৃহস্পতিবার দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বহিষ্কার হওয়া দুজন হলেন মীর্জাপুরের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফিরোজ মিয়া এবং ভুনবীরের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেরাগ আলী। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল বৃহস্পতিবার চিঠিতে ওই দুজনকে দলের সব পদ থেকে বহিষ্কারের কথা জানান। এতে বিদ্রোহীদের পক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমর্থন কিংবা কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আবদুস শহীদ বলেন, এটা কেন্দ্রের নির্দেশনা।