ভোট দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সাংসদ। তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতা-কর্মী ভোটকেন্দ্রে আসেন।