বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্ম হয়েছিল তাঁর। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিজ্ঞপ্তি অনুযায়ী, জন্মদিন উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশব্যাপী বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য জন্য অনুরোধ করা হয়েছে।      

১৯৪৫ সালের ১৫ আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম হয় খালেদা জিয়ার। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় তাঁর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯১ সাল থেকে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার।