রাজধানীর রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা
রাজধানীর রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নেতারা

৭১ প্রশ্নে ‘ভুল স্বীকারের’ দিকে এগোচ্ছে জামায়াত

ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতারা গত বৃহস্পতিবার রায়েরবাজারের বধ্যভূমিতে দোয়া ও মোনাজাত করেন জামায়াতের দলীয় সিদ্ধান্তে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামায়াত-সমর্থিত কোনো সংগঠন শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধে গেল। দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, স্বাধীনতাযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতে ইসলামীর দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে, সেটির বিষয়ে নীতিনির্ধারণী নেতারা এখন আগের চেয়ে বেশি মনোযোগী।