সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ১৫ জুন
সংসদে  ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ১৫ জুন

ছেলেদের নামে ইউনিয়নের নামকরণ বিতর্কে প্রতিমন্ত্রীর কৈফিয়ত

সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার তিন ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা হয়েছে। বিরোধীদলীয় এমপি শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘মীরবাড়ি’ ইউনিয়ন প্রতিমন্ত্রীর বংশের নামে, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন তাঁর সন্তানদের নামে রাখা হয়েছে। তবে প্রতিমন্ত্রী দাবি করেন, ‘সীমান্ত’ সীমান্তবর্তী ও ‘দিগন্ত’ দূরবর্তী হওয়ায় এমন নামকরণ। তাঁর সন্তানদের নামের সঙ্গে মিল থাকলেও তিনি পারিবারিক প্রভাব অস্বীকার করেন। ১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত গেজেট প্রকাশের পর এ বিতর্ক শুরু।