ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ি লক্ষ্মীরহাট বিদ্যালয় মাঠে
ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ি লক্ষ্মীরহাট বিদ্যালয় মাঠে

গায়ের জোরে চাপিয়ে দিলে দায়দায়িত্ব সরকারের: ফখরুল

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তার বাইরে কিছু চাপিয়ে দিলে সরকারকেই দায় নিতে হবে। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, 'তাদের টিকিট কাটলেই কি বেহেশতে যাওয়া যাবে?' তিনি পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেন এবং নির্বাচন পেছানো হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেন। এছাড়া, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়েও তিনি কথা বলেন।