বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কেন্দ্রীয় এবং মহানগর শাখার নেতারা বক্তব্য দেবেন।

২৬ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সব পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে।

এ ছাড়া সেদিন সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।