
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। তার সফরসঙ্গী হবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানান। এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভাও অনুষ্ঠিত হবে।