শরীয়তপুর–২ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায়
শরীয়তপুর–২ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে আটক পোলিং কর্মকর্তা

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় সেখান থেকে আটক ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে নড়িয়া থানার পুলিশ তাঁকে কারাগারে পাঠান।