সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নাতনি জাইমা রহমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নাতনি জাইমা রহমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে

খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মাননা, গ্রহণ করলেন জাইমা

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার বিকেলে দেশের ১৫ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর সম্মাননা তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান গ্রহণ করেন। ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ অবদানের জন্য খালেদা জিয়াকে এই স্বীকৃতি দেওয়া হয়। মরণোত্তর সম্মাননাপ্রাপ্তদের মধ্যে মেজর জলিল ও ডা. জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন। এটি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।