সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে অবরোধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে
সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে অবরোধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর পূর্বধলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ২০-২৫ জন যুবক তাঁর গাড়িতে হামলা চালায়। এমপি মাছুম মোস্তফা হামলার জন্য স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন। জামায়াতের এই সংসদ সদস্যকে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ উদ্ধার করে। জেলা জামায়াতের আমির ও সেক্রেটারি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।