রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন

রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, সুযোগ-সুবিধা কী

সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে রাষ্ট্রপতির জন্য রয়েছে বঙ্গভবনের মতো বিশাল সরকারি বাসভবন, বেতন-ভাতা, পরিবহন, চিকিৎসা, আপ্যায়নসহ নানা সুযোগ-সুবিধা। রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। পদ ছাড়ার পর সাবেক রাষ্ট্রপতিরা কিছু সুবিধা পান।