বাসা থেকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গাড়িতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। গত সোমবার রাতে
বাসা থেকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গাড়িতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। গত সোমবার রাতে

সেনা হস্তক্ষেপ ও গণতন্ত্রের সংকট

মাসুদ উদ্দিনের বিরুদ্ধে আপাতত যেসব মামলা আছে, সেগুলো ফৌজদারি অপরাধসম্পর্কিত। তিনি এখন আর সেনাবাহিনীতে নেই। বাংলায় একটা কথা আছে—কান টানলে মাথা আসে। তাঁর গ্রেপ্তার নিয়ে এখন গুঞ্জন, এক-এগারোর অভ্যুত্থান ও সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তাঁর ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে সরকার একটি অবস্থানে যেতে পারে।