৫ মে সংঘটিত খুনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে: হেফাজত আমির

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ৫ মে সংঘটিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ ঐতিহাসিক ৫ ই মে। আমরা কখনোই আমাদের শহীদদের ভুলে যাব না; আমরা ভুলে যাব না নির্যাতিতদের কথা, গ্রেপ্তারকৃতদের কষ্টের কথা এবং গত দশ বছর ধরে মিথ্যা মামলার হয়রানিতে ভোগা মজলুমদের কথা।’

বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ‘ আমরা সব সময়ই তাঁদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবো। মহান আল্লাহ পাকের কাছে বিচার চাইব এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমের ওপর যে অপরাধ সংঘটিত হয়েছে তার ইহলৌকিক ফায়সালা দাবি করবো।’