ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির এক পর্যায়ে কলেজের প্রধান ফটকের সামনে একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিকেলে
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির এক পর্যায়ে কলেজের প্রধান ফটকের সামনে একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিকেলে

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মারামারি, কয়েকজন আহত

ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।

পুলিশের একটি সূত্র বলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ করা নিয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মারামারির পর নিউমার্কেট এলাকায় ককেটল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে

তার জের ধরে ঢাকা কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্য মারামারি হয়। এখন ছাত্রদলের নেতা–কর্মীরা ক্যাম্পাসের বাইরে মূল সড়কে মিছিল করছেন। আর ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।

মারামারির পর ঢাকা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে

বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।