খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বই শনিবার রাতে তাঁর হাতে তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক মাহবুবউল্লাহ
খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বই শনিবার রাতে তাঁর হাতে তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক মাহবুবউল্লাহ

খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বই দেওয়া হলো তাঁকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লেখা বই ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ বাংলায় অনুবাদ করা হয়েছে। এর একটি কপি গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তাঁর হাতে বইটি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক মাহবুবউল্লাহ। এ সময় বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।

দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

খালেদা জিয়ার জীবনী নিয়ে বইটি লিখেছেন প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহ। ইংরেজি বইটি বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাহবুবউল্লাহ।