তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা নাবা, আয়াত: ১-৪০
এ অংশের বিষয়বস্তু:
মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। বিচারের দিন অবশ্যম্ভাবী।
অবিশ্বাসীদের পরকালে দুর্দশা।
মুত্তাকিদের পরকালে পুরস্কার।
কিয়ামতের দিন আল্লাহর সামনে সবাই ত্রস্ত থাকবে।
সুরা নাজিয়াত, আয়াত: ১-৪৬
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামতের দৃশ্য বর্ণনা।
ফেরাউনের কাছে মুসার দাওয়াত। ফেরাউনের দাওয়াত প্রত্যাখ্যান। দুনিয়া ও আখিরাতে ফিরাউনের কঠিন শাস্তি একটি শিক্ষা।
আল্লাহ মহাশক্তিমান। কিয়ামত অবশ্যম্ভাবী।
কারা জাহান্নামি, কারা জান্নাতি?
কিয়ামত কবে?
সুরা আবাসা, আয়াত: ১-৪২
এ অংশের বিষয়বস্তু:
দাওয়াত করার জন্য কাদের গুরুত্ব বেশি। কোরআন উপদেশের মহাগ্রস্থ, যে ইচ্ছা নিতে পারে।
আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন, তাকে জীবনের উপকরণ দিয়েছেন।
কিয়ামতে পাপীরা নিজের মানুষের কাছ থেকে পালাবে। কিছু মুখ থাকবে উজ্জ্বল, কিছু বিমর্ষ।
সুরা তাকভির, আয়াত: ১-২৯
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামতের দৃশ্য বর্ণনা।
কোরআনের সত্যতা। কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ।
সুরা ইনফিতার, আয়াত: ১-১৯
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামতের দৃশ্য বর্ণনা।
মানুষ কিসে প্রতারিত হচ্ছে। মানুষের কর্মফল সংরক্ষণে ফেরেশতা নিযুক্ত আছে।
পুণ্যবানরা থাকবে মহাঅনুগ্রহে।
অপরাধীরা থাকবে জাহান্নামে। নিরঙ্কুশ কর্তৃত্ব থাকবে আল্লাহর হাতে।
সুরা মুতাফফিফিন, আয়াত: ১-৩৬
এ অংশের বিষয়বস্তু:
প্রতারকেরা জেনে রাখুক কিয়ামত অবশ্যম্ভাবী। তারা সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
পুণ্যবানরা থাকবে জান্নাতে।
সুরা ইনশিকাক, আয়াত: ১-২৫
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামতের দৃশ্য বর্ণনা।
মানুষ এগিয়ে চলছে তার প্রভুর কাছে। ডান হাতে যে আমলনামা পাবে, তার হিসাব হবে সহজ। যে বাঁ হাতে পাবে সে ডাকবে মৃত্যুকে। বিশ্বাসীদের জন্য অফুরন্ত পুরস্কার।
সুরা বুরুজ, আয়াত: ১-২২
এ অংশের বিষয়বস্তু:
বিশ্বাসীদের নির্যাতনের জন্য যারা গর্ত খুঁড়েছিল তাদের জন্য থাকবে ধ্বংস; বিশ্বাসীদের জন্য মহাসাফল্য।
আল্লাহ আরশের মালিক। ফেরাউন ও সামুদ জাতিকে তিনি ধ্বংস করেছিলেন। অবিশ্বাসীরা কোরআনকে প্রত্যাখ্যান করেছে।
সুরা তারিক, আয়াত: ১-১৭
এ অংশের বিষয়বস্তু:
ব্যক্তির পেছনে রক্ষী নিয়োগ করা আছে। মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই তাকে পুনরুজ্জীবিত করবেন। প্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্রে ব্যস্ত।
সুরা আলা, আয়াত: ১-১৯
এ অংশের বিষয়বস্তু:
যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তার গোপন ও প্রকাশ্য সবই আনেন। যে আত্মোন্নয়ন করে সে–ই সফল। মানুষ দুনিয়াকে গুরুত্ব দেয়, অথচ আখিরাতই চিরস্থায়ী।
সুরা গাশিয়া, আয়াত: ১-২৬
এ অংশের বিষয়বস্তু:
পরকালে প্রত্যাখ্যানকারীদের দুরবস্থা এবং বিশ্বাসীদের আনন্দের বিবরণ।
আল্লাহর সৃষ্টিকৌশল। নবীর দায়িত্ব উপদেশ দিয়ে যাওয়া, বল প্রয়োগ করে ইসলামে প্রবেশ করানো নয়।
সুরা ফজর, আয়াত: ১-৩০
এ অংশের বিষয়বস্তু:
অবাধ্যতার কারণে আল্লাহ বহু শক্তিশালী জাতিকে ধ্বংস করেছেন।
পাপীদের বৈশিষ্ট্য।
কিয়ামতের দৃশ্য বর্ণনা।
ভালো আত্মার অধিকারীদের শুভ পরিণাম।
সুরা বালাদ, আয়াত: ১-২০
এ অংশের বিষয়বস্তু:
মানুষ সৃষ্টি। মানুষকে দুটি চলার পথ দেওয়া হয়েছে।
বিশ্বাসীদের বৈশিষ্ট্য। পরকালে তারাই ভাগ্যবান; অবিশ্বাসীরা দুর্ভাগা।
সুরা শামস, আয়াত: ১-১৫
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহর মহাবিশ্ব ও পৃথিবী পরিচালনা ব্যবস্থা।
মানুষের মধ্যে সীমা মানা ও না মানার প্রবণতা।
আত্মোন্নয়নকারী ব্যক্তিরাই সফল। সামুদ জাতি ধ্বংস হয়েছে রাসুলকে প্রত্যাখ্যান করার কারণে।
সুরা লাইল, আয়াত: ১-২১
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহ্ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের কর্মও ভালো-মন্দ দুই রকম। সত্যপন্থীদের সত্যপথে চলা সহজ, বাতিলপন্থীদের কঠিন পথে চলা সহজ। তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। তা থেকে রক্ষা পাবে কেবল মুত্তাকিরা।
সুরাদোহা, আয়াত: ১-১১
এ অংশের বিষয়বস্তু:
রাসুল (সা.)-এর জন্য সুসংবাদ এবং তাঁর প্রতি কিছু নির্দেশ।
সুরা ইনশিরাহ, আয়াত: ১-৮
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহ রাসুলকে পরিচিত করেছেন সর্বত্র। কঠিন পরিস্থিতির পরই আসে সহজ পরিস্থিতি
সুরা তীন, আয়াত: ১-৮
এ অংশের বিষয়বস্তু:
মানুষকে সৃষ্টি করা হয়েছে সর্বোত্তম আকৃতিতে। কর্মফলে সে হয় সবচেয়ে নিকৃষ্ট, তবে বিশ্বাসীরা নয়।
সুরা আলাক, আয়াত: ১-১৯
এ অংশের বিষয়বস্তু:
পাঁচটি আয়াত মুহাম্মদ ( সা.)-এর প্রতি অবতীর্ণ সর্বপ্রথম অহি।
মানুষ নিজেকে স্বয়ম্ভূ মনে করে, অথচ তাকেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে রসুলকে সালাতে বাধা দেয়, তাকে ধরে হাজির করা হবে আল্লাহর কাছে।
সুরা আল কদর, আয়াত: ১-৫
এ অংশের বিষয়বস্তু:
কোরআন যে রাতে নাজিল হলো, তার মর্যাদা।
সুরা আল বাইয়িনা, আয়াত: ১-৮
এ অংশের বিষয়বস্তু:
সুস্পষ্ট প্রমাণ আসার পর অবিশ্বাসীরা সত্য থেকে বিচ্ছিন্ন হয়েছে।
অবিশ্বাসীদের মধ্যে যারা কুফরি করে, তারা সৃষ্টির অধম।
যারা ইমান আনে এবং সৎকাজ করবে তারা সৃষ্টির সেরা।
সুরা জিলজালা, আয়াত: ১-৮
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামত ও বিচার দিবসের দৃশ্য বর্ণনা।
সুরা আদিয়াত, আয়াত: ১-১১
এ অংশের বিষয়বস্তু:
মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, অথচ তার পুনরুত্থান ও বিচার হবে।
সুরা আল কারিয়া, আয়াত: ১-১১
এ অংশের বিষয়বস্তু:
কিয়ামতের দৃশ্য বর্ণনা। হিসাব আর হিসাবের ভিত্তিতে মানুষের পরিণতি।
সুরা আত তাকাসুর, আয়াত: ১-৮
এ অংশের বিষয়বস্তু:
বেশি পাওয়ার জন্য মানুষের প্রতিযোগিতা।
কিয়ামত অবশ্যম্ভাবী, মানুষকে বিচারের মুখোমুখি হতে হবে।
সুরা আসর, আয়াত: ১-৩
এ অংশের বিষয়বস্তু:
ধ্বংস থেকে মানুষের রক্ষা পাওয়ার উপায়।
সুরা আল হুমাজা, আয়াত: ১-৯
এ অংশের বিষয়বস্তু:
সম্পদ পুঞ্জীভূতকারীদের কঠিন শাস্তির একটি দৃশ্য।
সুরা ফিল, আয়াত: ১-৫
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহ যেভাবে আল্লাহদ্রোহীদের পাকড়াও করলেন, তার ঐতিহাসিক উদাহরণ।
সুরা কুরাইশ, আয়াত: ১-৪
এ অংশের বিষয়বস্তু:
কুরাইশদের উচিত এক আল্লাহর অনুগত হওয়া। তিনিই তাদের জীবিকা, মর্যাদা ও উন্নতির উসিলা এবং কাবার মালিক।
সুরা মাউন, আয়াত: ১-৭
এ অংশের বিষয়বস্তু:
প্রতিদান দিবসকে যারা অস্বীকার করে, তাদের মন্দ বৈশিষ্ট্য এবং মন্দ পরিণতি।
সুরা কাউসার, আয়াত: ১-৩
এ অংশের বিষয়বস্তু:
নবীর নিন্দুকের কথা এবং তাদের করুণ পরিণতি।
সুরা কাফিরুন, আয়াত: ১-৬
এ অংশের বিষয়বস্তু:
নবী আর অবিশ্বাসীদের ধর্মে মিশ্রণ চলতে পারে না। দুটির মর্ম সম্পূর্ণ আলাদা।
সুরা নাসর, আয়াত: ১-৩
এ অংশের বিষয়বস্তু:
বিজয় আসার পর নবীর কর্তব্য।
সুরা লাহাব, আয়াত: ১-৫
এ অংশের বিষয়বস্তু:
নবীর নিকৃষ্ট শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর চরম মন্দ পরিণতি।
সুরা ইখলাস, আয়াত: ১-৪
এ অংশের বিষয়বস্তু:
একত্বের ঘোষণা।
সুরা ফালাক, আয়াত: ১-৫
এ অংশের বিষয়বস্তু:
অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ।
সুরা নাস, আয়াত: ১-৬
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ