বিধান

মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ

পোশাক মানুষের সভ্যতা, সংস্কৃতি ও রুচির পরিচায়ক। ইসলামে কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির পোশাককে বাধ্যতামূলক করা হয়নি; বরং প্রতিটি অঞ্চলের মানুষ ইসলামের মূলনীতি মেনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পারেন।

তবে শালীনতা রক্ষা, আত্মমর্যাদা বজায় রাখা এবং অহংকার বা অপচয় রোধ করার জন্য ইসলাম পোশাকের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে।

যেসব পোশাক এই মূলনীতি লঙ্ঘন করে, মুসলমানদের জন্য সেগুলো পরিধান করা নিষিদ্ধ (হারাম বা মাকরুহ)।

১. আব্রু অনাবৃত রাখে এমন পোশাক

পোশাকের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো সতর (শরীরের আবশ্যিক ঢেকে রাখার অংশ) আবৃত করা। যে পোশাক পরলে সতর ঢাকে না—যেমন অতি সংক্ষিপ্ত পোশাক, খুব পাতলা বা স্বচ্ছ কাপড় (যার ভেতর দিয়ে ত্বক দেখা যায়) কিংবা এমন আঁটসাঁট পোশাক যা শরীরের অঙ্গপ্রত্যঙ্গের গঠন স্পষ্টভাবে ফুটিয়ে তোলে—তা নারী ও পুরুষ উভয়ের জন্যই হারাম।

ইসলামেে নারীদের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণালংকার ব্যবহার বৈধ করা হলেও পুরুষের জন্য তা সম্পূর্ণ হারাম করা হয়েছে। তবে চর্মরোগ বা বিশেষ চিকিৎসার প্রয়োজনে সীমিত পরিসরে রেশমি কাপড় ব্যবহারের অনুমতি রয়েছে।

মহানবী (সা.) এমন পোশাক পরিধানকারীদের ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘দুই শ্রেণির মানুষ দোজখি হবে... (যাদের এক শ্রেণি হলো) ওই সব নারী, যারা পোশাক পরেও উলঙ্গ থাকে (অর্থাৎ এমন পাতলা বা আঁটসাঁট পোশাক পরে যাতে শরীরের আব্রু রক্ষা হয় না), যারা অন্যদের নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়... তারা বেহেশতে প্রবেশ করবে না, এমনকি বেহেশতের ঘ্রাণও পাবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১২৮)

২. পুরুষের জন্য সিল্ক ও জাফরান রঙের পোশাক

ইসলামেে নারীদের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণালংকার ব্যবহার বৈধ করা হলেও পুরুষের জন্য তা সম্পূর্ণ হারাম করা হয়েছে। তবে চর্মরোগ বা বিশেষ চিকিৎসার প্রয়োজনে সীমিত পরিসরে রেশমি কাপড় ব্যবহারের অনুমতি রয়েছে।

একবার নবীজি এক হাতে রেশমি কাপড় এবং অন্য হাতে স্বর্ণ নিয়ে সাহাবিদের সামনে তুলে ধরে বললেন, ‘এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল করা হয়েছে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৫৭)

এ ছাড়া পুরুষদের জন্য একেবারে টকটকে লাল বা জাফরান ও কুসুম ফুলে রাঙানো উজ্জ্বল রঙের কাপড় পরাও হাদিসে নিষিদ্ধ করা হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ২০৭৭)

৩. বিপরীত লিঙ্গের পোশাক

প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষার্থে ইসলাম নারী ও পুরুষের পোশাক ও বেশভূষায় স্বতন্ত্রতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। কোনো পুরুষ যদি নারীদের জন্য নির্দিষ্ট পোশাক বা অলংকার পরিধান করে কিংবা কোনো নারী যদি পুরুষদের জন্য নির্দিষ্ট পোশাক বা বেশভূষা ধারণ করে, তবে তা মহাপাপ হিসেবে গণ্য হয়।

নবীজি (সা.) ওই সব পুরুষের ওপর অভিসম্পাত করেছেন যারা নারীদের বেশভূষা ধারণ করে, এবং ওই সব নারীর ওপর অভিসম্পাত করেছেন যারা পুরুষদের বেশভূষা ধারণ করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫)

যেসব পোশাক বা চিহ্ন সরাসরি অন্য ধর্মের উপাসনা বা ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত (যেমন—খ্রিষ্টান পাদরিদের ক্রুশযুক্ত পোশাক, হিন্দু পুরোহিতদের গেরুয়া বসন বা ইহুদিদের বিশেষ ধর্মীয় টুপি), মুসলমানদের জন্য সেগুলো পরিধান করা হারাম।

৪. অহংকার প্রকাশকারী পোশাক

পোশাকের মাধ্যমে মানুষের সামনে নিজের আভিজাত্য, সম্পদ বা অহংকার প্রকাশ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর দুটি রূপ রয়েছে:

ক. টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা: পুরুষদের জন্য পাজামা, লুঙ্গি, প্যান্ট বা জুব্বা টাখনুর (পায়ের গিরা) নিচে ঝুলিয়ে পরা নিষিদ্ধ। মহানবী বলেছেন, ‘লুঙ্গি বা পোশাকের যে অংশ টাখনুর নিচে ঝুলে থাকবে, তা দোজখে যাবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭৮৭)

অহংকারবশত এটি করলে তা হারাম এবং অহংকার ছাড়া অভ্যাসগতভাবে করলে মাকরুহে তাহরিমি। তবে নারীদের পর্দার স্বার্থে তাঁদের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরাই সুন্নত।

খ. প্রসিদ্ধি বা অহংকারের পোশাক: সমাজে নিজেকে সবার চেয়ে আলাদা, অতি বিলাসী কিংবা বিপরীতভাবে চরম দরিদ্র হিসেবে জাহির করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে যে পোশাক পরা হয়, ফিকহের পরিভাষায় তাকে ‘লিবাসুশ শুহরাহ’ বলে।

নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় প্রসিদ্ধি বা অহংকারের পোশাক পরবে, কেয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০২৯)

৫. অমুসলিমদের ধর্মীয় প্রতীকযুক্ত পোশাক

যেসব পোশাক বা চিহ্ন সরাসরি অন্য ধর্মের উপাসনা বা ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত (যেমন—খ্রিষ্টান পাদরিদের ক্রুশযুক্ত পোশাক, হিন্দু পুরোহিতদের গেরুয়া বসন বা ইহুদিদের বিশেষ ধর্মীয় টুপি), মুসলমানদের জন্য সেগুলো পরিধান করা হারাম।

মহানবী বলেছেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১)

৬. জীবজন্তুর ছবিযুক্ত পোশাক

যেসব পোশাকে কোনো মানুষ বা প্রাণীর স্পষ্ট ছবি আঁকা থাকে, কিংবা যেসব টি-শার্ট বা পোশাকে অনৈসলামিক স্লোগান, অশ্লীল বাক্য বা শিরকযুক্ত কথা লেখা থাকে, তা পরিধান করা নিষিদ্ধ এবং এমন পোশাক পরে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি।

হানাফি ফিকহে বলা হয়েছে, ‘যে পোশাকে কোনো প্রাণীর স্পষ্ট ছবি অঙ্কিত থাকে, তা পরিধান করা মাকরুহ (নিষিদ্ধ); কারণ এতে ফেরেশতাদের রহমত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।’ (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ১/৬৪৭, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

নবীজি এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলেছেন, যার খাবার হারাম, পানীয় হারাম ও পোশাক হারাম, সে যতই ‘হে রব, হে রব’ বলে ডাকুক, তার দোয়া কীভাবে কবুল হবে?

৭. হারাম উপার্জনে কেনা পোশাক

পোশাক কেনার ক্ষেত্রে সামর্থ্যের বাইরে গিয়ে অপচয় করা কিংবা সুদ, ঘুষ বা দুর্নীতির অর্থে দামি পোশাক পরিধান করা ইসরামের নিষিদ্ধ।

মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা খাও, পান করো, দান করো এবং পোশাক পরিধান করো—যতক্ষণ না তাতে অপচয় ও অহংকার মিশ্রিত হয়।’ (সুনানে নাসায়ি, হাদিস: ২৫৫৯)

এ ছাড়া তিনি এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলেছেন, যার খাবার হারাম, পানীয় হারাম ও পোশাক হারাম, সে যতই ‘হে রব, হে রব’ বলে ডাকুক, তার দোয়া কীভাবে কবুল হবে? (সহিহ মুসলিম, হাদিস: ১০১৫) 

পবিত্র কোরআনে পোশাকের মূল দর্শন তুলে ধরে বলা হয়েছে, ‘হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং যা তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ; আর তাকওয়ার পোশাকই হলো সর্বোত্তম।’ (সুরা আরাফ, আয়াত: ২৬)

তাই যে পোশাক সতর ঢাকে, শালীনতা রক্ষা করে এবং মানুষের ভেতর বিনয় ও তাকওয়া জাগ্রত করে—মুসলমানের জন্য সেটাই সর্বোত্তম পোশাক।