তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা আহজাব, আয়াত: ৩১-৭৩
এ অংশের বিষয়বস্তু:
নবীর স্ত্রীদের জন্য উপদেশ ও বিশেষ বিধান।
বিশ্বাসীদের বিশেষ গুণাবলি।
তালাকের কিছু বিধান।
নবীদের বিয়ে, কারা তাদের বিয়ে উপযোগী।
নবীর ঘরে দাওয়াত খাওয়া এবং নবীর স্ত্রীদের কাছে কিছু চাওয়া।
পর্দার কিছু বিধান।
কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ।
পরকালে অবিশ্বাসীদের দুরবস্থা।
বিশ্বাসীদের মুসা (আ.)–এর উম্মতের মতো আচরণ করার নিষেধাজ্ঞা।
বিশ্বাসীদের প্রতি উপদেশ।
বিশ্বাসীদের কাছে আল্লাহর আমানত অর্পণের কারণ।
সুরা সাবা, আয়াত: ১-৫৪
এ অংশের বিষয়বস্তু:
তাওহিদ, রিসালাত ও আখিরাতের যুক্তি।
দাউদ (আ.) ও সুলাইমান (আ.)–এর প্রতি আল্লাহর অনুগ্রহ।
সাবাবাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ। তাদের অকৃতজ্ঞতার পরিণাম।
শিরক।
মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর রাসুল।
কোরআন প্রত্যাখ্যানকারীদের পরিণাম।
সন্তান ও সম্পদ অকার্যকর, কার্যকর শুধু ইমান ও সৎকাজ। লোকেদের আল্লাহর ধর্মের প্রত্যাখ্যান এবং পূর্বপুরুষের ধর্ম আঁকড়ে থাকা। নবীদের নির্দেশিত পথই ঠিক। কিয়ামত এলে ইমানের ঘোষণা অকার্যকর।
সুরা ফাতির, আয়াত: ১-৪৫
এ অংশের বিষয়বস্তু:
ফেরেশতাদের বার্তাবাহক বানানো।
বহু রাসুলকে মানুষের প্রত্যাখ্যান।
দুনিয়ার জীবন ও শয়তানের প্রতারণা থেকে সতর্কতা।
প্রত্যাখ্যানকারীদের দুঃখের কারণ নেই। পুনরুত্থান ও তাওহিদের যুক্তি।
মানুষ আল্লাহর মুখাপেক্ষী। কেউ কারো পাপের ভার বইবে না। আত্মশুদ্ধিতেই কল্যাণ। অন্ধকার আর আলো আলাদা। জ্ঞানীরা আল্লাহতে ভীত। ভালো কাজের প্রতিযোগীদের জন্য সুসংবাদ।
মানুষ আল্লাহর প্রতিনিধি। অকৃতজ্ঞদের জন্য রয়েছে ধ্বংস।
আল্লাহর সঙ্গে উপাস্যরা অক্ষম। রাসুলের প্রত্যাখ্যানকারীরা রক্ষা পাবে না। জীবনে আল্লাহ অবকাশ দেন।
সুরা ইয়াসিন, আয়াত: ১-২১
এ অংশের বিষয়বস্তু:
রিসালাতে মুহাম্মদ (সা.)–এর সত্যতা। তাঁকে পাঠানোর উদ্দেশ্য। মানুষের সব কর্ম ও কর্মের প্রভাব হিসাব রাখা হয়।