তারাবিহতে আজ: ২২ তম তারাবিহ

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা হামিম সিজদা, আয়াত: ৪৬-৫৪

 এ অংশের বিষয়বস্তু:

  • ভালো কাজে কল্যাণ, মন্দ কাজে অকল্যাণ। সুখে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, বিপদে পড়লে ডাকে। আল্লাহ অচিরেই মহাবিশ্বে এবং মানুষের নিজের মধ্যে নিদর্শনগুলো প্রকাশ করবেন। তখন মানুষ কোরআনকে সত্য বলে মেনে নেবে।

সুরা আশ শুরা, আয়াত: ১-৫৩

 এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন নাজিলের উদ্দেশ্য।

  • পূর্ববর্তী রসূলরা যে দীনের বাহক ছিলেন, মুহাম্মদ (সা.) তারই বাহক।

  • কিয়ামতে সন্দেহবাদীদের তারা চরমভাবে বিভ্রান্ত।

  • আখিরাতে যে ফসল চায় আল্লাহ্ মনস্কামনা পুরো করেন।

  • আল্লাহ্ তাঁর বান্দাদের তওবা কবুল করেন; মুমিনদের ডাকে সাড়া দেন।

  • সংকট মানুষের কর্মফল।

  • আখিরাতকে অগ্রাধিকার দেওয়া বিশ্বাসীদের বৈশিষ্ট্য।

  • পরকালে অবিশ্বাসীদের দুরবস্থা। কিয়ামতে যারা নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, তারাই আসল ক্ষতিগ্রস্ত। নবী তাঁর দাওয়াত উপেক্ষাকারীদের রক্ষক নন।

  • কাকে সন্তান দেবেন বা দেবেন না তা আল্লাহর ইচ্ছা।

  • আল্লাহ্ কারো সঙ্গে সরাসরি কথা বলেন না।

  • ওহি নাজিলের পদ্ধতি। কোরআন আল্লাহর নুর এবং মানবতার মুক্তির দিশারি।

সুরা জুখরুফ, আয়াত ১-৮৯

 এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন সংরক্ষিত আছে উম্মুল কিতাবে।

  • সব নবীর সঙ্গেই বিদ্রূপ করা হয়েছে।

  • মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। অকৃতজ্ঞরা আল্লাহর সঙ্গে শরিক করে এবং রাসুলদের প্রত্যাখ্যান করে।

  • শিরকের কারণে ইব্রাহিম তার পিতা ও জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

  • আল্লাহ্ আর্থিকভাবে মানুষের মর্যাদা উঁচুনিচু করেছেন।

  • যে আল্লাহর কিতাব থেকে বিমুখ হয়, আল্লাহ্ তার পিছে শয়তান লাগিয়ে রাখেন। তারা তাকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো।

  • মুসাকেও প্রত্যাখ্যান করেছিল ফিরাউন ও তার পারিষদবর্গ।

  • ঈসার দাওয়াতের বিষয়বস্তু।

  • বিশ্বাসীদের পরকালে পুরস্কার।

  • ফেরেশতারা মানুষের আমল সংরক্ষণ করে রাখছেন।

সুরা দুখান, আয়াত: ১-৫৯

 এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন নাজিলের রাতের মর্যাদা, মহাবিশ্বের প্রভু আল্লাহ কোরআন নাজিল করেছেন।

  • মহাকাশ ধোঁয়ায় পরিপূর্ণ হবে। মানুষেরা তাতে ঢাকা পড়বে।

  • ফেরাউনের হাতে বনি ইসরাইলীদের পরীক্ষা।

  • পুনরুত্থানকে অস্বীকারকারীদের ভ্রান্তি। পাপিষ্ঠদের পরকালীন খাদ্য হবে জাকুম গাছ ও প্রচণ্ড গরম পানি। মুত্তাকিদের পরকালীন নিরাপত্তা ও নিয়ামত। কোরআনকে সহজ করা হয়েছে উপদেশ গ্রহণের জন্য।

সুরা জাসিয়া, আয়াত ১-৩৭

 এ অংশের বিষয়বস্তু:

  • মহাবিশ্বে মুমিনদের জন্য নিদর্শন অজস্র। কোরআন নিঃসন্দেহে আল্লাহর কিতাব এবং তাঁর দেওয়া হিদায়াত।

  • আল্লাহ্ মহাবিশ্বের সবকিছু এবং সমুদ্রকে মানুষের নিয়ন্ত্রণাধীন করেছেন।

  • যে ভালো কাজ করবে, তাতেই তার কল্যাণ। বনি ইসরাঈলের প্রতি আল্লাহর বিশাল অনুগ্রহ থাকা সত্ত্বেও তারা আল্লাহর কিতাব নিয়ে মতভেদ করছে।

  • মহানবী (সা.)–কে দেওয়া শরিয়ত অনুসরণের নির্দেশ।

  • কোরআন মহাসত্যের নিদর্শন। তওহিদ, রিসালাত ও আখিরাত অস্বীকারকারীদের ভ্রান্ত যুক্তি।

  • কিয়ামতের দিন বাতিলপন্থীরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। আখিরাত অস্বীকারকারীরা পরকালে অসহায়ত্ব।