তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা আনফাল, আয়াত: ৪১-৭৫
এ অংশের বিষয়বস্তু:
শত্রুপক্ষকে আল্লাহর সতর্কবাণী। যুদ্ধ লব্ধ সম্পদ বা গণিমতের মালে কার অধিকার?
যুদ্ধবন্দীদের কী করা হবে? জিহাদ ও হিজরতের মর্যাদা।
সুরা তাওবা, আয়াত: ১-৯৩
এ অংশের বিষয়বস্তু:
মক্কা বিজয়ের পর অবিশ্বাসীদের সঙ্গে আচরণের নীতিমালা।
তাবুক যুদ্ধে অংশগ্রহণে মুনাফিকদের ওজর-বাহানা। বিশ্বাসীদের অংশগ্রহণের নির্দেশ।
তাবুক যুদ্ধে মুনাফিকদের অংশগ্রহণ না করার সমালোচনা ও ভর্ৎসনা।
জাকাত কারা পাবে?
মুনাফিকদের নীতির সমালোচনা।
বিশ্বাসী নর–নারীদের বন্ধুত্ব। বিশ্বাসীদের জান্নাতের প্রতিশ্রুতি।
মুনাফিকদের বৈশিষ্ট্য।
বিশ্বাসীদের বৈশিষ্ট্য।