তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা মুমিনুন, আয়াত: ১-১১৮
এ অংশের বিষয়বস্তু:
বিশ্বাসীদের গুণাবলি।
মানুষ সৃষ্টির তত্ত্ব। মহাবিশ্বের সৃষ্টি। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ।
নূহ (আ.)-কে তাঁর জাতির প্রত্যাখ্যান এবং তাদের ধ্বংসের বিবরণ। বিভিন্ন জাতির কাছে পর্যায়ক্রমে আল্লাহ রাসুল প্রেরণ। সব নবী একই আদর্শের বাহক। মানুষ ভালো ও মন্দে বিভক্ত। কোরআন, মুহাম্মদ (সা.) ও আখিরাতে অবিশ্বাসীরা বিপথগামী।
পুনরুত্থান ও তাওহিদের যুক্তি। মন্দ প্রতিহত হবে ভালো দিয়ে। কিয়ামতের পর বংশের সম্পর্ক ছিন্ন। মানুষের সৃষ্টি অকারণ নয়। আল্লাহ একমাত্র উপাস্য।
সুরা আন নূর, আয়াত: ১-৬৪
এ অংশের বিষয়বস্তু:
ব্যভিচারের, অপবাদ, স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি ব্যভিচারের অভিযোগের বিধান।
বিশ্বাসীদের সংশোধন।
পর্দার বিধান।
দাসদাসী ও অভাবীদের বিয়ের উপদেশ।
আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। তাঁর নূরের উপমা।
বিশ্বাসীদের প্রশংসা, অবিশ্বাসীদের আমল ও কর্মনীতির উপমা।
আল্লাহর মহিমা ও কর্তৃত্ব। পানিই প্রাণের সৃষ্টির উৎস। মুনাফিকদের বৈশিষ্ট্য।
বিশ্বাসীদের বৈশিষ্ট্য। বিশ্বাসীদের খিলাফত দানে আল্লাহর ওয়াদা।
পর্দার আরও কিছু বিধান।
অনুমতি নিয়ে বা না নিয়ে তারা ঘরে ঢুকতে পারবে।
বিশ্বাসীদের গুণাবলি, মহাবিশ্বের সবকিছুর স্বত্ত্বাধিকারী আল্লাহ।
সুরা ফুরকান, আয়াত: ১-২০
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহ এক।
কোরআন ও রাসুলের সত্যতার যুক্তি।
কিয়ামতকে অস্বীকারকারীরা জাহান্নামি।
সব নবীই মানুষ।