মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। এবার ১১টি দল খেলার কথা থাকলেও অংশ নিচ্ছে না ভিক্টোরিয়া ও উত্তরা ক্লাব। বাকি নয়টি দল—পুলিশ, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ, ঢাকা রেলওয়ে, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, বর্ণক সমাজ, ফরাশগঞ্জ ও শান্তিনগর। গতবারের মতো এবারও কোনো অবনমন নেই। তবে প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন দলটি খেলবে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে। এর আগে লিগ পর্ব শেষে সেরা চার দল নিয়ে হবে সুপার ফোর।