তাঁর কাছে টাকা হাতের ময়লা! যেমন আয় করেন, খরচও করেন তেমন। তাঁর বিলাসিতার কয়েকটি নমুনা দেখুন—অন্তর্বাস ও মোজা একবার ছাড়া দ্বিতীয়বার পরেন না, নিজের জন্য তো আছেই, তাঁর দেহরক্ষীদের বহনের জন্যও আছে ব্যক্তিগত বিমান, মাঝেমধ্যেই খেলা নিয়ে বাজি ধরেন এবং বাজির অঙ্কটা কখনোই সাত অঙ্কের নিচে নয়! তিনি ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। তাঁর বিলাসিতা নিয়ে ‘পুরোনো কাসুন্দি’ ঘাঁটার কারণ, সেদিন কমপক্ষে ৩০ হাজার পাউন্ড খরচে কিনেছেন মার্সিডিজ-সি গাড়ি! নিজের ব্যবহারের জন্য নয়, ছেলে কোরাউনের জন্য। গত মঙ্গলবার ছেলের ১৬তম জন্মদিনের উপহার। মেইল অনলাইন।