এয়ারটেল রাইজিং স্টারস

এয়ারটেল রাইজিং স্টারসের জেলাভিত্তিক নির্বাচনপর্ব শুরু হয়েছে গত ২৭ জুলাই থেকে। গতকাল পর্যন্ত ২৪টি জেলায় খেলোয়াড় বাছাই হয়েছে। আজ হবে হবিগঞ্জ, রাজশাহী, মাগুরা ও মাদারীপুর জেলার বাছাই। পর্যায়ক্রমে ৬৪টি জেলা থেকে বেছে নেওয়া হবে ১২ জন উঠতি ফুটবলারকে। এরপর তাদের এক সপ্তাহের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল স্কুলে। বিজ্ঞপ্তি।