কালপাগেকে চরমপত্র

রুয়ান কালপাগেকে চরমপত্র দিয়ে দিয়েছে বিসিবি। আগামীকাল ১৬ আগস্টের মধ্যে ঢাকায় ফিরে না এলে তাঁর চুক্তি বাতিল করা হবে। জাতীয় দলের সহকারী কোচ কালপাগে তাঁর সর্বশেষ ই-মেইলেও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও সময় চেয়েছেন। কিন্তু বিসিবি বলেছে আর সময় দেওয়া সম্ভব নয়।