নানা অব্যবস্থাপনা আর দায়সারা আয়োজনে কাল শেষ হলো ঢাকা সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগ। এতে চ্যাম্পিয়ন হয়েছে নওয়াবপুর ক্রীড়াচক্র। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল ফাইনালে নওয়াবপুর ৩-০ গোলে হারিয়েছে ঢাকা ফুটবল একাদশকে। গোল করেছেন সাইফুল, সাদ্দাম ও রাতুল।