জাতীয় মহিলা ক্রিকেটে কাল খুলনা বিভাগ ৯৬ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে কাল প্রথমে ব্যাট করে খুলনা ৪ উইকেটে ২০৯ রান করে। সর্বোচ্চ অপরাজিত ৪৯ করেন শায়লা শারমিন। জবাবে ১১৪ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী। রুমানা ও সালমা নিয়েছেন ৩টি করে উইকেট।