রেকর্ড কর্নার

টানা জয়

টানা তৃতীয়বারের মতো সিরি ‘আ’ জিতল জুভেন্টাস। সিরি ‘আ’তে টানা সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ডটা অবশ্য তাদের একার নয়। ১৯৩১ থেকে শুরু করে ১৯৩৫ পর্যন্ত টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্টাস। পরে ১৯৪৩ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত (মাঝে দুই মৌসুম লিগ হয়নি) টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটি স্পর্শ করে তুরিনো। ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় দল হিসেবে রেকর্ডে ভাগ বসায় ইন্টার মিলান। পাশাপাশি এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটাও এখন জুভেন্টাসের অধিকারে। এ মৌসুমে এরই মধ্যে ৩১টি জয় পেয়েছে জুভেন্টাস, হাতে এখনো দুটি ম্যাচ। এর আগে এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা ছিল ইন্টারের, ২০০৬-০৭ মৌসুমে তারা জিতেছিল ৩০ ম্যাচ।