প্রথম আলো ক্রিকেট

নীলফামারী প্রথম আলো দ্বিতীয় বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে এনবিসিসি ক্রিকেট ক্লাব। রানার্সআপ সবুজ ক্রীড়া চক্র। পয়েন্টভিত্তিক লিগে কাল দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় সবুজ ক্রীড়া চক্রকে (১০৬/৯) ২ উইকেটে হারিয়েছে অরুণোদয় ক্রিকেট ক্লাব (১০৯/৮)।—নীলফামারী প্রতিনিধি