আহমেদুল কবিরের সেঞ্চুরি (১০০) হেরে গেল সালাউদ্দিন পাপ্পুর সেঞ্চুরির (১০০) কাছে। প্রথম বিভাগ ক্রিকেটে কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে কবিরের সেঞ্চুরির সৌজন্যে উত্তরা স্পোর্টিং ৯ উইকেটে ২৩২ রান করে। জবাবে পাপ্পুর সেঞ্চুরি ৮ ওভার বাকি থাকতে ৪ উইকেটের জয় এনে দেয় পারটেক্সকে (২৩৬/৬)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে বাংলাদেশ বয়েজকে (১৫৩/৮) ১৪ রানে হারিয়েছে ইয়াং পেগাসাস (১৬৭)।