ফেডারেশন কাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে খুলনা আবাহনী। যশোরে কাল তারা পিকুলের জোড়া গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে (২-০)। যশোর ডিএফএ ১-১ গোলে ড্র করেছে বিকেএসপির সঙ্গে। ফেনীতে নোয়াখালী ফুটবল একাডেমি-রামপুর বয়েজ ও রহমতগঞ্জ-রংপুর ডিএফএ ম্যাচ দুটিও ১-১ গোলে ড্র হয়েছে।