ভাগ্যরথের যাত্রী সিলভা

7

সাঙ্গাকারার মতো বাঁ-হাতি না হলেও দুজনের বড় একটি মিল কিন্তু আছে। দুজনই উইকেটকিপার-ব্যাটসম্যান, কিন্তু টেস্ট দলে দুজনের কাজ শুধু ব্যাটিং! ব্যাটিং পজিশনের কারণে দুজনের জুটিও এখন দেখা যাবে নিয়মিতই। তবে ওপেনিংয়ে নেমে সিলভার এই সাফল্যও কিন্তু বিস্ময়কর। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং করেন মিডল অর্ডারে। টেস্ট দলে প্রথম অধ্যায়েও খেলেছেন ৬ ও ৭ নম্বরে। কিন্তু ২০১১ সালে ছয় ইনিংসে ৮৪ রান করার পর জায়গা হারালেন দলে। এর পরই রানের বন্যা বইয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটে। পাকিস্তান সিরিজে যখন দলে ফিরলেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে রান ২৭ সেঞ্চুরিতে ৮ হাজারের বেশি! তবে ফেরানো হলো ওপেনার হিসেবে। তিলকরত্নে দিলশানের অবসরে শূন্যস্থান পূরণে। জমাট টেকনিক আর লম্বা সময় উইকেটে থাকার সামর্থ্য ছিল বড় বিবেচনা। নতুন ভূমিকাটাকে এমনই আপন করে নিলেন যে দিলশানের অভাবই বোধ করছে না দল!

সতীর্থরা যতই মজা করে ডাকুন ‘ফর ফিট নাথিং’, সিলভা আসলে এখন লঙ্কান ক্রিকেটের ‘অনেক কিছু’!