উইম্বলডন জিতবেন কি না, সেটা বলবে সময়। তবে ঘরের ছেলে অ্যান্ডি মারের ওপর অগাধ ভরসা ব্রিটিশদের। বাজির দরেও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের পরেই আছেন মারে। জোকোভিচের পক্ষে দর ৫-৪, মারের পক্ষে ৩-১। নাদাল (৪-১) ও ফেদেরার (১৩-২)। তবে মারে উইম্বলডন জিতলে ব্রিটিশরা যতই আত্মপ্রসাদ লাভ করুক না কেন কপাল পুড়বে কিন্তু বাজিকরদের। মারের জয়ে প্রায় ১ কোটি পাউন্ড গচ্চা দিতে হবে তাদের। শুধু বাজিকর কোম্পানি ল্যাডব্রোকসকে এককভাবেই দিতে হবে ১০ লাখ পাউন্ড! ওয়েবসাইট।