অলিখিত ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। ভারতকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে চ্যাম্পিয়ন হবে, এটা আশা করা একটু বাড়াবাড়িই। কাল ভারতের কাছে ১৪২-৭১ পয়েন্টে হেরে রানার্সআপই হতে হলো। মালেতে এই টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে জয়ই বাংলাদেশকে তুলে আনে শিরোপার লড়াইয়ে। রানার্সআপ হওয়াটাকেও সাফল্যই বলতে হবে। আজ দল দেশে ফিরলে তাই বিমানবন্দরে সংবর্ধনা দেবে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।