গোলে শট ২৩টি, কিন্তু গোল মাত্র একটি। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ শেষ হলো হতাশাতেই। এবারের ২৩টিসহ বিশ্বকাপে মোট ৭০টি শট পর্তুগিজ তারকার। ফুটবলের পরিসংখ্যান রাখার প্রতিষ্ঠান অপটার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ শট সিআর সেভেনের। পরিসংখ্যানে অবশ্য ১৯৬৬ বিশ্বকাপের আগের হিসাব নেই। রোনালদোর চেয়ে বেশি শট নেওয়া দুই খেলোয়াড়ের একজনের নামও রোনালদো। বিশ্বকাপে ১৫ েগাল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার সর্বোচ্চ ৭৫টি শট নিয়েছেন। এরপরই আছেন লুইগি রিভা। আন্তর্জাতিক ম্যাচে ইতালির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৩৫ গোল) বিশ্বকাপে মোট শট নিয়েছেন ৭১টি।