সিদ্দিকুরের অবনমন

দ্বিতীয় দিনে ভালো করেছিলেন, কাল তৃতীয় দিনে ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। ইয়াঙ্গুনের রয়্যাল মিনগালারদন গলফ কোর্সে কাল তৃতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ২ শট কম। তালিকায় নেমে গেছেন দুই ধাপ—আছেন ৩১তম স্থানে। আরেক বাংলাদেশি গলফার জামাল হোসেন কাট মিস করেছেন। পারের চেয়ে ১৫ শট কম খেলে সবার ওপরে উঠে এসেছেন থাইল্যান্ডের গলফার চাবালিত প্লাফল।