পাকিস্তানের মাত্র তিন ব্যাটসম্যান রান করেছেন দুই অঙ্কের। তবু কাল ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সফরকারী দলের স্কোর ২৪৮/৯। ওই তিন ব্যাটসম্যানের একজন ব্যক্তিগত রানকে তিন অঙ্কে নিতে পেরেছেন বলেই ৩-০তে আগেই সিরিজ নিশ্চিত করা পাকিস্তানের এই স্কোর। সেঞ্চুরিয়ান ওই ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ১২৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নেওয়া হাফিজ ৭টি চার ও ৩টি ছয়ে ১৩৮ বলে করেছেন ১২১ রান। দলীয় ১৫ রানে পাকিস্তানের প্রথম উইকেট পতনের পর ওপেনার হাফিজ দ্বিতীয় উইকেটে আসাদ শফিককে (৭১) নিয়ে ১৫৩ রান যোগ করেন। ওয়েবসাইট।