হ্যান্ডবলে জয়ের দিন

আগের দিন নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ী বাংলাদেশ মহিলা দল কালও পেয়েছে বড় জয়। ভারতীয় একটি মহিলা দলকে তারা হারিয়েছে ১৯-৮ গোলে। কলকাতার হলদিয়ায় আন্তর্জাতিক হ্যান্ডবল ফ্রেন্ডশিপ হ্যান্ডবলের দ্বিতীয় দিনে কাল পুরুষ দলও ৩১-১৪ গোলে জিতেছে নেপালের বিপক্ষে। —ক্রীড়া প্রতিবেদক