রেকর্ড কর্নার

১-০

চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের প্রথম ২৪ ম্যাচের চারটিরই ফল ছিল ১-০। এই স্কোরলাইন নিয়ে আসলে ইতিহাসকেই অনুসরণ করছে এবারের আসর। কালকের আগ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৪০২টি ম্যাচের ফলাফল ছিল ১-০। এই স্কোরলাইন কত বেশিবার হয়েছে সেটি বোঝা যাবে এখান থেকে: দ্বিতীয় সর্বোচ্চ স্কোরলাইন ২-১ হয়েছে ২৭৫ বার। এবার অবশ্য প্রথম ২৪ ম্যাচের ৫টির ফলাফল ছিল ২-০। সব মিলে ইতিহাসে এই স্কোরলাইন দেখা গেছে ২৪৫ বার। ১-১ গোলে ড্র হয়েছে ২১৭ বার। ১৬৭টি ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ৩-০ হয়েছে ১৪১ বার। ৩-১ ফলাফল দেখেছে ১৩৯টি ম্যাচ। বিরল স্কোরলাইনটির কথাও জেনে নিন। ৩-৬ আর ৩-৮ এমন দুটো স্কোরলাইন চ্যাম্পিয়নস লিগে দেখা গেছে মাত্র দুবার।