প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল সেঞ্চুরি করেছেন ম্যাগনাম ক্রিকেটার্সের মেহেদী হাসান। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাঁর ১০৬ ও সোহেল রানার ৮২ রানে অগ্রণী ব্যাংকের ৭ উইকেটে করা ২২৯ রানকে ৩৬.৩ ওভারে টপকে যায় ম্যাগনাম। সিটি ক্লাব মাঠে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্টকে (২৩৪) ২০ রানে হারিয়েছে তাসিন-হাসিন ক্রিকেট একাডেমি (২৫৪)। তাসিন-হাসিনের রায়হান উদ্দিন ৪৪ রানে নিয়েছেন ৬ উইকেট। বিকেএসপিতে ঢাকা ওয়ান্ডারার্স (১৬০/৯) ২৬ রানে জিতেছে ওরিয়েন্ট স্পোর্টিংয়ের (১৩৪) বিপক্ষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমানকে (১২৭) ৮ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং (১৩০/২)।