২০০৮ বেইজিং অলিম্পিকের মেয়েদের ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিল রাশিয়া। কিন্তু সেটি রাশিয়াকে ফেরত দিতে হচ্ছে আট বছর পর। বেইজিংয়ের সোনাজয়ী সেই রুশ দলের সদস্য জুলিয়া চেরমশানসকায়া ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাই সোনার পদকটি ফিরিয়ে দেওয়ার জন্য রাশিয়াকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। না, নতুন করে ডোপ পরীক্ষা হয়নি জুলিয়ার। বেইজিং অলিম্পিকের সময় যে নমুনা দিয়েছিলেন, সেটির পুনঃপরীক্ষাতেই আটকা পড়েছেন। একজনের ‘পাপে’র খেসারত এখন দিতে হচ্ছে পুরো দলকে! রয়টার্স।