তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
‘আর্য’র ডে আউট! ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন অজিঙ্কা রাহানে। বাপ–বেটার ছবিটির বর্ণনা তিনটি শব্দে করেছেন ভারতীয় ক্রিকেটারজুভেন্টাসে নাম লিখিয়ে সুখেই আছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টাইন তারকার এ ছবিই বলে দিচ্ছে তাইংল্যান্ডে ওয়ানডে সিরিজ জয় করে একটু সতেজ হওয়ার চেষ্টা ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। এখন আছেন গ্রিসে। সেখানে ঘুরতে যে ভালোই লাগছে, ছবির বর্ণনায় লিখেছেন সেটাইশ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে নাসিম শাহর এ ছবিও তাই বলেআপাতত খেলা নেই। স্ত্রী–সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ইভান রাকিতিচদের বেড়ানো যেন শেষই হচ্ছে না! এবার একটু হেলিকপ্টার ভ্রমণ করা যাক! প্রেমিকের সঙ্গে সিমোনে বাইলসের সময়টা বেশ ভালোই কাটছেউসমান খাঁজা তাঁর ‘রাজকন্যা’র সঙ্গে! ছবিতে আছেন রাজকন্যার মা–ওপ্রাক্–মৌসুম প্রস্তুতির ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদ এখন যুক্তরাষ্ট্রে। অনুশীলনে নামার আগে শক্ত করে বুট বেঁধে নিচ্ছেন করিম বেনজেমাছুটি কাটিয়ে ক্লাবে ফিরেছেন আগেই। সেখানেই পিউমার তৈরি নিজের নতুন বুট দেখাচ্ছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার