ফটো ফিচার

জর্জিনোর সঙ্গে নেইমারের সাক্ষাৎ এবং ‘সেরা বাবা’ খাজা

আজ কাকার মায়ের জন্মদিন। এই দিনে মায়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন কাকা। লোকেশ রাহুল আছেন ফুরফুরে মেজাজে। আরও একবার নতুনরূপে গেইল। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
মাঠে খেলার ব্যস্ততা নেই। তবে ঘরে বসেও যে সময়টা ব্যস্তই কাটছে উসমান খাজার সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। অস্ট্রেলিয়ান এই ওপেনার তো মজা করে নিজেকে ‘সেরা বাবা’র খেতাবও দিয়ে দিয়েছেন।
ভালোবাসার ইমোজি দিয়ে স্ত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন হার্দিক পান্ডিয়া।
আলোচনায় থাকতে ভালোবাসেন ক্রিস গেইল। সে কারণেই কিনা প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন সাজে ইনস্টাগ্রামে উপস্থাপন করছেন ইউনিভার্স বস।
রান পাচ্ছেন, তবে স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা এড়াতে পারছেন না লোকেশ রাহুল। যদিও ইনস্টাগ্রামের এই ছবি বলছে এই উইকেটকিপার ব্যাটসম্যান আছেন ফুরফুরে মেজাজেই।
মায়ের জন্মদিন বলে কথা! জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মায়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে একটুও কার্পণ্য করেননি ব্রাজিল কিংবদন্তি কাকা।
ব্রাজিলের বিচ ফুটবলের কিংবদন্তি জর্জিনোর সঙ্গে নেইমারের সাক্ষাৎ। দুজনের সাক্ষাৎকারে পরে যে একে অপরের ভক্ত হয়ে গেছেন, সেটা তো ইনস্টাগ্রামে নেইমার ও জর্জিনোর পোস্ট করা ছবির ক্যাপশনই বলে দিচ্ছে।