তাসকিনের জীবনে এমন ঈদ এই প্রথম

ঈদুল আজহা কীভাবে কাটালেন তারকা খেলোয়াড়েরা? সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই অবশ্য দেখা মিলেছে ঈদের ছবি। সেখান থেকে নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
সবাইকে সালাম জানিয়ে ঈদ মোবারক জানিয়েছেন মুশফিকুর রহিম
ভাই-বন্ধুদের সঙ্গে আফিফ হোসেন
মেয়েকে নিয়ে তোলা ছবিটি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ
সকল ভাই-বোনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেনেগাল তারকা সাদিও মানে
যে কোনো কারণে হোক, এবারের ঈদটা ইরফান পাঠানের কাছে ভিন্ন রকম। আর সেটাই লিখেছেন এই ছবির ক্যাপশনে
ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ
সাব্বির রহমানের ঈদ কাটছে যুক্তরাজ্যে
মক্কায় হজ পালন অবস্থায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম
ছবিটি পোস্ট করে মোহাম্মদ শামি লিখেছেন, প্রার্থনায় শুধু নিজের জন্য বলবেন না, অন্যদের জন্যও বলবেন। যাতে আপনার প্রার্থনা কবুল হওয়ার ভালো সুযোগ থাকে।
সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন ভারতীয় পেসার উমরান মালিক
তাসকিনের এবারের ঈদটা অন্যরকম। কেন? সেটিই জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে— ‘আজকে আমি আমার বাবা-মাকে বাচ্চাদের মতো মিস করেছি কারণ তারা হজে আছেন এবং তাদের ছাড়া এই দেশে এটি আমার প্রথম ঈদ। আমি একজন বাবা হিসেবে আমার সন্তানদের প্রতি আরও বেশি দায়িত্বশীল বোধ করেছি। পরিবার নিয়ে সুখে থাকুন। পরিবারই সবকিছু।’